ফ্লোরিডায় যোগব্যায়াম কেন্দ্রে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসির একটি যোগব্যায়াম কেন্দ্রে একজন বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং আহত পাঁচজন আহত হয়েছেন। পরে বন্দুকধারীও আত্মহত্যা করেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
তালাহাসি পুলিশ প্রধান মাইকেল দিলিও শুক্রবার রাতেই সাংবাদিকদের এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার বিকাল ৫টা ৩৭ মিনিটে আমরা ফোনে বন্দুকধারীর হামলার খবর পাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় সেখানে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের ঘটনাস্থল সংলগ্ন হাসপাতালে পাঠানো হয়েছে।ওই ব্যক্তি পিস্তল দিয়ে প্রথমে ছয়জনকে গুলি করেন।এরপর যোগব্যায়াম কেন্দ্রে ঢুকে আরেকজনকে গুলি করে হত্যা করে।শুক্রবার মধ্যরাতের পর তালাহাসি পুলিশ খুনি স্কট পল বিয়ারেলি (৪০)কে সনাক্ত করতে সক্ষম হন। নিহতদেরও পরিচয় পেয়েছে পুলিশ। এরা হলেন ডা. ন্যান্সি ভ্যান ওয়েসেম(৬১) এবং মৌরা বিঙ্কলি(২১।
স্থানীয় তালাহাসসি মেমোরিয়াল হেলথ কেয়ারের মুখপাত্র ড্যানিয়েল বুচানান জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীর আত্মহত্যার পর পুলিশ স্থানীয়দের জানিয়েছে, তাদের জন্য এ সংক্রান্ত আর কোনও ‘হুমকি’ নেই।
টুইটারে দেওয়া এক পোস্টে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় মেয়র অ্যান্ড্রু গিলুম।
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির সভাপতি জন থ্রেশার বলেন, ভ্যান ওয়েসেম ও বিঙ্কলি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন।তাদের এ মৃত্য স্থানীয় মানুষদের কিছুটা হতবাক করেছে।
সিটি কমিশনার স্কট মাদডক্স ফেসবুকে বলেন, "আমার পাবলিক সার্ভিস ক্যারিয়ারে অনেক কিছু খারাপ দৃশ্য দেখেছি কিন্তু এটি সবচেয়ে খারাপ। সবার জন্য প্রার্থনা করার আহবান জানান তিনি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি