৭ মে ২০২৬

ফ্লোরিডায় ইয়ানের আঘাত, ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফ্লোরিডায় ইয়ানের আঘাত, ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ান। বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ঘণ্টায় ১৫০ মাইল গতিতে উপকূলে আঘাত হানে ঝড়টি। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়ানের তাণ্ডবে ফ্লোরিডার ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ইয়ানের তাণ্ডব থামা পর্যন্ত ব্ল্যাকআউট অব্যাহত থাকবে। সম্পর্কিত খবর হারিকেনের প্রভাবে ছোট একটি জাহাজ ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছেন ২৩ জন। ইয়ানের প্রভাবে তীব্র হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত চলছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। উপকূলীয় এলাকার মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশন দিয়েছে স্থানীয় প্রশাসন। বেশ কয়েকটি কাউন্টি থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ঝড়ো বাতাসের সঙ্গে অতি বর্ষণে তলিয়ে গেছে অনেক সড়ক। এটি আরও বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে জানিয়েঝে সংশ্লিষ্টরা। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে নেপলস ও সারাসোটা শহরকে। সতর্কতা জারি করা হয়েছে আরও কিছু অঞ্চলে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি