ফ্লোরিডায় ভয়াবহ ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতে নিহত ১৪
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতে ১৪ জনে মৃত্যুর খবর পাওয়া গেছে।ক্যাটাগরি-৪ মাত্রার মাইকেলের আঘাতে ফ্লোরিডায় একজন এবং মধ্য আমেরিকায় আঘাত হানার পর সেখানে ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঘরবাড়ি ভেসে গেছে এবং বহু গাছপালাও উপড়ে গেছে। ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, গাছ পড়েই ওই ব্যক্তি নিহত হন।
ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ফ্লোরিডার প্যানহ্যান্ডেল অঞ্চলে আঘাত হানে। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলের দিকে মাইকেলের আঘাতে ওই অঞ্চলের সব লন্ডভন্ড হয়ে যায়। ঘূর্ণিঝড়টি আরও জোরালো হচ্ছে। মধ্য আমেরিকা ও ফ্লোরিডায় আঘাত হানার পর এটি জর্জিয়া ও অ্যালবামার দিকে গেছে। ফ্লোরিডা, অ্যালবামা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মধ্য আমেরিকায় আঘাত হানার পর সেখানে ১৩ জন মারা গেছে। হন্ডুরাসে ৬, নিকারাগুয়ায় ৪ ও এল সালভাদরে ৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত ক্যাটাগরি–২ মাত্রার ঘূর্ণিঝড় ছিল মাইকেল। পরে এটি শক্তিশালী হয়ে প্রায় ক্যাটাগরি–৫ মাত্রা ছুঁই ছুঁই করছিল। ফ্লোরিডার গভর্নর রিক স্কট সতর্ক করেছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে অকল্পনীয় ক্ষয়ক্ষতি হতে পারে। তিনি জানান, গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড় এটি।
ফ্লোরিডার কর্মকর্তারা বলেন, ঘণ্টায় ১৫৫ মাইল বেগে ঝড়টি আঘাত হেনেছে। ফ্লোরিডার উত্তরাঞ্চলীয় পানহান্ডেল এলাকায় আঘাত হানা ঝড়টি একশ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী।
আঘাত হানার পর স্থানীয় সময় সন্ধ্যা ৮টার দিকে মাইকেল দুর্বল হয়ে ক্যাটাগরি ১ এ পরিণত হলেও এটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। ঝড়টি ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।
প্রায় তিন ঘণ্টাব্যাপী ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে পানামা সিটির পথঘাট দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গাছপালা, স্যাটেলাইট ডিশ ও ট্রাফিক লাইন রাস্তায় ইতস্তত পড়ে আছে।
হোয়াইট হাউসের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) এর প্রধান ব্রুক লং বলেন, ১৮৫১ সালের পর ফ্লোরিডা পানহান্ডেলে আঘাত হানা মাইকেল সবচেয়ে ভয়াবহ ঝড়।
এদিকে ফ্লোরিডার প্রায় ৩ লাখ ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। তবে অনেকেই সতর্কতা মানেনি। প্রায় আড়াই লাখ বাড়িঘরে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি