৬ মে ২০২৬

ফ্লোরিডায় নির্বাচনী সভা মঞ্চে নাচলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফ্লোরিডায় নির্বাচনী সভা মঞ্চে নাচলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী সভায় টান মেরে নিজের মাস্ক খুলে ফেলার পর এবার নির্বাচনী জনসভার মঞ্চে নেচে ভাইরাল হলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রকাশ্যে ট্রাম্পের নাচ নিয়ে হৈচৈ আগে হয়নি। ভিডিওটি ফ্লোরিডায় এক প্রচারসভার। সেখানে উপস্থিত অনেকেই প্রেসিডেন্টের নাচ ক্যামেরাবন্দি করেন। পরে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর নিচে তাঁর সমর্থকদের ভিড়। ব্যাকগ্রাউন্ডে চলছে জনপ্রিয় ‘ওয়াইএমসিএ’ গানটি। আর তাতেই তাল মিলিয়ে নাচছেন তিনি। তাঁর নাচ দেখে হাততালি আর চিৎকারে ফেটে পড়েন উপস্থিত জনতা। ব্রায়ান ক্লাউডাস নামে এক ট্রাম্প সমর্থক তাঁর টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন ১৩ অক্টোবর। মাত্র ১৪ সেকেন্ডের ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছে যে একটি আনভেরিফায়েড অ্যাকাউন্টেই দেখা হয়েছে এক কোটি ৪০ লাখেরও বেশি বার। প্রচুর মানুষ ট্রাম্পের সেই নাচ দেখে মুগ্ধ হলেও অনেকে আবার তাঁর সমালোচনাও করেছেন। ভিডিওটিতে একজন মন্তব্য করেছেন, 'আমি এই মানুষটাকে অনেক ভালোবাসি! এটি দেখে আমার হৃদয়ে আনন্দের দোলা ছড়িয়ে পড়ছে।' আরেকজন লিখেছেন, 'আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। এবং আইকনিক ডান্স শিখতে চাই।' বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি