৬ মে ২০২৬

ফ্লোরিডায় কমলা হ্যারিসকে হত্যার হুমকিদাতা নার্স গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফ্লোরিডায় কমলা হ্যারিসকে হত্যার হুমকিদাতা নার্স গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে (৫৬) হত্য্যার হুমকি দেয়ার অভিযোগে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির এক নার্সকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস নিভিয়ান পেটিট ফেল্পস (৩৯) নামে ওই নার্সকে শনিবার গ্রেফতারের কথা জানায়। সম্প্রতি এক ভিডিওতে কমলা হ্যারিসকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন নিভিয়ান। ভিডিওতে তিনি বলেন, কমলা হ্যারিস, তুমি মরতে যাচ্ছ। তোমার দিন গোনা শুরু হয়ে গেছে। তোমাকে হত্যার জন্য আমাকে ৫৩ হাজার ডলার দেয়া হয়েছে এবং আমি কাজটি করতে যাচ্ছি। এর আগে নিভিয়ান তার কারাবন্দী স্বামীকে ভিডিওবার্তা পাঠান। সেখানেও তাকে জো বাইডেন ও কমলা হ্যারিসের বিরুদ্ধে বিষোদগার করতে দেখা গেছে। গত ফেব্রুয়ারি মাস থেকে ওই নার্স কমলা হ্যারিসকে উদ্দেশ্য করে সরাসরি আক্রমণাত্মক ভিডিওবার্তা প্রকাশ করতে থাকেন। এমনকি এক ছবিতে তার হাতে অস্ত্রও দেখা গেছে। গ্রেফতারকৃত নিভিয়ানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা দায়ের করা হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি