৫ মে ২০২৬

ফ্লোরিডায় বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে ‘খাবার’ না দেওয়ায় বাংলাদেশি গৃহবধূ গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফ্লোরিডায় বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে ‘খাবার’ না দেওয়ায় বাংলাদেশি গৃহবধূ গ্রেপ্তার
ফ্লোরিডা প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা  অঙ্গরাজ্যে বৃদ্ধ শ্বশুর ও শাশুড়িকে খাবার না দিয়ে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।উম্মে ফেরদৌসি নামের ৩৮ বছরের ওই গৃহবধূ তার শ্বশুর-শাশুড়িকে খাবার দিতেন না। তার কাছে খাবার ও পানি ভিক্ষা চাইতে তাদেরকে বাধ্য করতেন। এমনকি ছুরি দিয়ে তাদের আঘাতও করেছেন বলে জানা গেছে। ফ্লোরিডার পুলিশ সুত্রে জানা জানা, শ্বশুর ও শাশুড়িকে অভুক্ত রাখতেন ফেরদৌসি। একাধিকবার তিনি তাদের খাবার ও পানি দেননি। এর ফলে তারা অপুষ্টিহীনতায় ভুগছেন। তাদের চিকিৎসা প্রয়োজন। ফেরদৌসির বিরুদ্ধে অভিযোগ, তিনি তার শাশুড়িকে খাবার ও পানি ভিক্ষা চাইতে বাধ্য করতেন। পরে তাকে ওসব দিতেন না। বলতেন, ‘বাংলাদেশে থাকলে তো এভাবেই থাকতে হতো’। শাশুড়ি পুলিশকে জানিয়েছেন, খাবার ধরতে গেলে ফেরদৌসি তার ছুরি দিয়ে ডান হাত কেটেছেন। পুলিশ নিশ্চিত করেছে, সত্যিই তার ডান বাহুতে কাটার চিহ্ন রয়েছে। ফেরদৌসির স্বামীও দেখেছেন, জোর করে মায়ের হাতে খামছি দিতে দেখেছেন। এতে তার ডান হাতে আঁচড় পড়েছে। ফেরদৌসির বিরুদ্ধে বৃদ্ধ ব্যক্তিকে নিপীড়ন এবং ৬৫ বছরোর্ধ্ব ব্যক্তিকে ছুরি দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। তাকে ব্রেভার্ড কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনাটি ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি