ফ্লোরিডার পোস্ট অফিসে এফবিআই’র তল্লাশি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নাগরিকদের কাছে পাঠানো ‘ডাকবোমা ও বোমা সদৃশ বস্তু’র রহস্য উদঘাটনে ফ্লোরিডায় একটি পোস্ট অফিস তল্লাশি চালিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। মিয়ামির ওপা লোকার ওই পোস্ট অফিসের সিকিউরিটি ফুটেজও পরীক্ষা করা হয়েছে। তল্লাশি চালিয়েছে বোম স্কোয়াডও।
গত এক সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোর মতো ব্যক্তিত্বের ঠিকানায় এই ‘বোমা সদৃশ বস্তু’ পাঠানো হয়েছিলো। এখন পর্যন্ত মোট আটজন ট্রাম্প সমালোচককে কে এই পার্সেল পাঠানো হয়েছে। সবগুলোই প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
মার্কিন কর্মকর্তারা জানান, অন্তত একটি পার্সেল ফ্লোরিডা থেকে পাঠানো হয়েছিলো। তবে তল্লাশির ব্যবাপারে বিস্তারিত কিছু প্রকাশ করেনি এফবিআই। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জিম ও নিল বলেন, জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্য নিয়েও তারা তদন্ত করছেন। তিনি বলেন, ‘আমরা প্রতি ঘণ্টায় নতুন রহস্য উদঘাটন করছি।’ ডেপুটি কমিশনার জন মিলার বলেন, ‘আমরা খেয়াল রাখছি প্যাকেজগুলো কোথায় যাচ্ছে।’
এর আগে মার্কিন স্বরাষ্ট্র ও জননিরাপত্তা মন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) কার্স্টেন নিলসেনও নিশ্চিত করেছিলেন যে ফ্লোরিডা থেকেই কয়েকটি পার্সেল পাঠানো হয়েছিলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, যাদের কাছে ওই বোমা সদৃশ বস্তু পাঠানো হয়েছিলো তারা সবাই ট্রাম্পের সমালোচক। সাবেক ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়ার পর থেকে ট্রাম্পের সমালোচনা করে আসছেন। ট্রাম্পের সমালোচনা করায় অভিনেতা রবার্ট ডিনিরোকে টনি অ্যাওয়ার্ডে দাঁড়িয়ে সম্মান জানানো হয়।
তবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প ও হোয়াইট হাউস কর্মকর্তারা। তারা এই ঘটনার জন্য মিডিয়াকে দোষারোপ করেন। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই উত্তপ্ত পরিস্থিতির জন্য মিডিয়াই দায়ী।
এক টুইটে ট্রাম্প বলেন, ‘আমাদের সমাজের এত ক্রোধ ও ক্ষোভের কারণ হচ্ছে মিডিয়া। মূলধারার সংবাদমাধ্যমগুলো ভুল সংবাদ পরিবেশন করে উষ্কে দিচ্ছে। আমি একে ফেক নিউজই বলতে চাই।’এর মাত্রা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। মিডিয়াকেই এটি সমাধান করতে হবে বলে উল্লেখ করেন ট্রাম্প।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি