ফ্লোরিডার জ্যাকসনভিলের রেস্তোরাঁয় গোলাগুলিতে নিহত ৪
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে একটি ভিডিও গেমস রেস্তোরাঁয় গোলাগুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
রোববার জ্যাকসনভিল ল্যান্ডিংয়ের একটি রেস্তোরাঁয় অনলাইনে এই টুর্নামেন্ট চলার সময় গোলাগুলি হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। সন্দেহভাজন চারজন গুলিতে নিহত হয়েছে বলে জ্যাকসনভিল শেরিফ অফিস টুইটারে জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো গোলাগুলিতে কয়েকজনের হতাহতের খবর দিয়েছে।
ওই এলাকা এড়িয়ে চলার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছে পুলিশ। জ্যাকসনভিল শেরিফ অফিস টুইটারে বলেছে, “জ্যাকসনভিল ল্যান্ডিংয়ে গোলাগুলি চলছে। এই মুহূর্তে ওই এলাকা নিরাপদ নয়।”
ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে ফুটবল ভিডিও গেইম চলার মধ্যে কয়েকটি গুলির শব্দ শোনা গেছে, সেই সঙ্গে গেইমারদের চিৎকারও শোনা যায়। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছে, বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে, পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন সেখানে। আশাপাশের রাস্তাগুলো পুলিশ বন্ধ করে দিয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি