৫ মে ২০২৬

ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে পৌঁছেছেন। দেশটির রাজধানী হেলসিংকিতে ২ দিন যাত্রাবিরতি শেষে নিউইয়র্ক যাবেন তিনি। কিছুক্ষণ আগে হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহন করা বিমানের ভিভিআইপি ফ্লাইটটি। এর আগে বাংলাদেশ সময় সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমানের ভিভিআইপি ফ্লাইটটি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে হেলসিংকি শাখা আওয়ামী লীগসহ প্রবাসী বাংলাদেশিরা। ১৯ সেপ্টেম্বর সেখান থেকে বিকাল ৪টায় প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর যোগ দিবেন জাতিসংঘ অধিবেশনে; ভাষণ দেবেন বাংলায়। পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, এবারের বক্তৃতায় ধনী-গরীব সব দেশের মানুষের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার তাগিদ দেবেন তিনি। তবে রোহিঙ্গা সংকট নিয়ে এবার কোনো প্রস্তাব দিচ্ছে না বাংলাদেশ। ১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি