৬ মে ২০২৬

ফিলিস্তিনি মসজিদে আগুন দিয়েছে ইহুদিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফিলিস্তিনি মসজিদে আগুন দিয়েছে ইহুদিরা

বাংলাপ্রেস ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের একদল অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে আগুন দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের কয়েকটি সূত্র জানিয়েছে, চরমপন্থি ইহুদিরা আজ (সোমবার) আল-বিরেহ শহরের একটি মসজিদে আগুন দেয়। শহরটি জেরুজালেম আল-কুদস শহর থেকে ১৫ কিলোমিটার উত্তরে। মসজিদে আগুন লাগানোর আগে ইহুদিবাদী সন্ত্রাসীরা আরব ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী স্লোগান দেয়।

মসজিদে আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। লোকজন ছুটে না গেলে পুরো মসজিদে আগুন ছড়িয়ে পড়তো।

ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা ও সমালোচনা করেছে। মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে তেল আবিবের বর্ণবাদী চরিত্র আবারো প্রকাশ হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি