
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ফিলিস্তিনে ইসরাইলের হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উলামা মাশায়েখ পরিষদ ডোমার উপজেলা শাখা আয়োজিত মঙ্গলবার (১৮ মে) বিকালে
উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী হাটে একটি বিক্ষোভ মিছিল বের করে
প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার মসজিদের সামনে মানববন্ধন কর্মসুচি পালন
করে। মাওঃ রবিউল আলমের সভাপতিত্বে উলামা মাশায়েখ পরিষদ ডোমার উপজেলা শাখা
সভাপতি প্রভাষক মাওঃ আব্দুল খালেক, এ্যাডভোকেট মামুন উর-রশিদ মামুন, শিক্ষক
মাওঃ শামস উদ্দীন সিদ্দিকী, উলামা মাশায়েখ পরিষদ গোমনাতী ইউনিয়ন শাখার
সভাপতি মাওঃ মঈন উদ্দিন, হাফেজ ইছা আলী, মনিরুজ্জামান আঙ্গুর প্রমূখ বক্তব্য
রাখেন। বক্তাগণ ইসরাইলের ইহুদিদের হাতে ফিলিস্তি মুসলিমদের উপর বরবর নির্যাতন,
মসজিদে আকসায় নামাজরত অবস্থায় বোমা হামলা ও নির্মম হত্যা কান্ড বন্ধের জোর
দাবী জানান তারা। শেষে নিহিত মুসলিমদের বিদাহী আত্মারর মাগফেরাত কামনায়
দেশ ও জাতীর মঙ্গল কল্পে বিশেষ মুনাজাত করা হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]