ফিলিপাইনে সেনা চৌকিতে বিস্ফোরণে নিহত ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একটি সেনা চৌকিতে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। দেশটির সংঘাতপূর্ণ এ অঞ্চলে এটি সর্বশেষ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি/বাসস।
সামরিক মুখাপত্র লে: কর্নেল জেরি বাসানা জানান, সেনা সদস্য ও সরকারপন্থী মিলিশিয়ারা ওই নিরাপত্তা ফাঁড়িতে একটি ভ্যান থামিয়ে তল্লাশি চালানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি আরো জানান, প্রধানত খ্রিস্টান অধ্যুষিত লামিতান নগরীর উপকণ্ঠে এ শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে একজন সৈন্য ও কয়েকজন মিলিশিয়া সদস্য নিহত হয়। কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ জানতে তদন্ত কাজ শুরু করেছে।
স্থানীয় কর্মকর্তা মুজিভ হতামান এএফপি’কে বলেন, এ বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে সরিয়ে নিলো নেদারল্যান্ডস
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি