৭ মে ২০২৬

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহী নিহত
বাংলাপ্রেস ডেস্কঃ ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন কমপক্ষে ১৭ আরোহী। রোববার সি ওয়ান থার্টি বিমানের ৮৫ আরোহীর মধ্যে ৪০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। বাকিদের জীবিত উদ্ধারে চলছে অভিযান। বিবৃতি অনুসারে, রোববার স্থানীয় সময় সাড়ে ১১টা নাগাদ হয় দুর্ঘটনা। সুলু প্রদেশের জোলো দ্বীপে বিমানটিকে অবতরণের চেষ্টা চালানো হচ্ছিলো। কিন্তু রানওয়ে ছোঁয়ার আগেই আছড়ে পড়ে ‘সি-ওয়ান থার্টি’ সামরিক বিমানটি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। তথ্য অনুসারে, আরোহীরা সবাই সম্প্রতি সামরিক বাহিনীর প্রশিক্ষণ শেষ করেছেন। তাদের সন্ত্রাসবাদ বিরোধী যৌথ অভিযানে মোতায়েনের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো দ্বীপটিতে। এছাড়া উদ্ধারকাজ না শেষ হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে না- এমন ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি