৫ মে ২০২৬

ফিলিপাইনে ৬.৩ ভূমিকম্প, নিহত ১১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফিলিপাইনে ৬.৩ ভূমিকম্প, নিহত ১১

বিদেশ ডেস্ক: একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনের লুজান দ্বীপে। সোমবার স্থানীয় সময় ৫টা ১১ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্প আঘাতে নিহতের সংখ্যা অন্তত ১১ জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ফিলিপাইনের লুজান দ্বীপে স্থানীয় সময় ৫টা ১১ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে সেখানকার একটি বিমানবন্দরের দুইটি ভবন ধসে পড়ে। এছাড়াও ভূমিকম্পে দেশটির রাজধানী ম্যানিলার উত্তর-পশ্চিমের প্রদেশ পামপাঙ্গাতে একটি ভবন ধ্বসে এর নিচে চাপা ও আটকা পড়েছে অসংখ্য মানুষ। ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পামপাঙ্গার গভর্নর স্থানীয় জানান, 'ভূমিকম্পের পর একটি দোকান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লুবাউ শহর থেকে নাতিসহ এক বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে'। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি