৮ মে ২০২৬

ফেসবুকে স্ট্যাটাস দেখে খাবার পৌঁছে দিলেন ওসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফেসবুকে স্ট্যাটাস দেখে খাবার পৌঁছে দিলেন ওসি

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে ১০দিনের ছুটিতে রয়েছে বাংলাদেশ। একেবারেই জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসছেন না। তবে এই পরিস্থিতিতে খারাপ অবস্থায় পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া মানুষ।

৩১ মার্চ যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ের এক ভদ্রমহিলা ফেসবুকে প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন করে লেখেন, “আমার স্বামী নেই, তিনটি ছোট ছোট সন্তান নিয়ে না খেয়ে আছি।” যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩১ মার্চ, ২০২০ রাত ২টায় এই বিষয়টি যাত্রাবাড়ী থানার ওসির নজরে আসে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাজাহারুল ইসলাম বিপিএম, পিপিএম(বার) বলছিলেন, বিষয়টি নজরে আসার পর আমি আজ সকালে ব্যক্তিগত উদ্যোগে ১০কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তেল নিয়ে ওই বাসায় যাই। সেখানে যেয়ে দেখি ছোট্ট একটি রুমে তিন সন্তান নিয়ে থাকেন ওই ভদ্র মহিলা।

আলাপকালে ভদ্রমহিলা ওসিকে জানান, আমি কল্পনাও করিনি ওসি নিজেই আমার বাসায় চাল, ডাল নিয়ে আসবে, তাও এতো দ্রুত সময়ে। তিনি বলেন, ছোট ছেলেটি গর্ভে থাকতেই তাদের বাবা মারা যান। এরপর থেকে অনেক কষ্টে এই তিন ছেলেকে নিয়ে এখানে বসবাস করছি। সূত্রঃ ডিএমপি নিউজ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি