৫ মে ২০২৬

ফেসবুক বিড়ম্বনায় মির্জা ফখরুল, থানায় জিডি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ফেসবুক বিড়ম্বনায় মির্জা ফখরুল, থানায় জিডি

বাংলাপ্রেস অনলাইন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক আইডি নেই। অথচ তার নামে বেশ কয়েকটি আইডি কে বা কারা চালাচ্ছেন। এই বিড়ম্বনা থেকে রেহাই পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। করেছেন থানায় সাধারণ ডায়েরি (জিডি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এই জিডি করা হয়েছে বলে ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী জাগো নিউজকে জানিয়েছেন।

জিডিতে বলা হয়েছে, ‘আমার নামে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে, তাদের মধ্যে একটি ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা- এই নাম পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।’ এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) এ কে সুলতানা জানান, ‘ইতোমধ্যে এটি থানায় নথিভুক্ত হয়েছে। প্রাথমিকভাবে আমরা বিষয়টি দেখছি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম শাখা এটি খতিয়ে দেখবে।’

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি