৬ মে ২০২৬

ফেরিতে ভাড়া বাড়ল ২০ শতাংশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফেরিতে ভাড়া বাড়ল ২০ শতাংশ
বাংলাপ্রেস ডেস্ক: ফেরিতে যানবাহন পারাপারের ভাড়া ২০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার থেকে এ নতুন ভাড়া কার্যকর হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান শামীম আল রাজী। বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘বর্তমানে ফেরিতে যে ভাড়া নেওয়া হচ্ছে তার সঙ্গে ২০ শতাংশ ভাড়া যোগ হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’ এর আগে গত ১৬ জুন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছিল। এ নিয়ে দুই মাসের ব্যবধানে ৪০ শতাংশের বেশি ভাড়া বাড়ানো হল। বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি