৫ মে ২০২৬

ফেরিতে হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফেরিতে হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্কঃ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের সময় হুড়োহুড়িতে অসুস্থ হয়ে প্রাণ গেলো ৫ জনের। অসুস্থ হয়েছেন আরও অর্ধ শতাধিক যাত্রী। বুধবার দুপুরে বাংলাবাজার ঘাটে এনায়েতপুরী ফেরিতে যাত্রীচাপ ও প্রচণ্ড গরমে ৪ জনের মৃত্যু হয়। এরমধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। এর আগে ১১টার দিকে যাত্রীবোঝাই রো রো ফেরি শাহপরান বাংলাবাজার ৩ নম্বর ফেরি ঘাটে পৌঁছায়। যাত্রীরা নামার পর ফেরি থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীচাপ ও গরমে কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া দুই ফেরিতে হুড়োহুড়িতে অসুস্থ হয়েছে অর্ধ শতাধিক যাত্রী।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি