৬ মে ২০২৬

ফের যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফের যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক: ফের যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে কানাডার সীমান্ত দিয়ে আগামী ২১ মার্চ পর্যন্ত অপ্রয়োজনীয় সকল যাতায়াত বন্ধ থাকবে। শুক্রবার জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার একথা জানিয়েছেন। টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধের মেয়াদ ২০২১ সালের ২১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’ ‘কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে কানাডার নাগরিকদের নিরাপদ রাখার ব্যাপারে সুবিধা হয় এমন ভালো জনস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ বিষয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অব্যাহত রাখবো।’ মহামারী করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে ২০২০ সালের মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সীমান্ত দিয়ে কেবলমাত্র পণ্যদ্রব্য ও প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি রয়েছে। কোভিড-১৯ রোগে কানাডায় এ পর্যন্ত ২১ হাজারের বেশি এবং যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি