৭ মে ২০২৬

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
বাংলাপ্রেস ডেস্ক: আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। এবারও দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতয় প্রদেশে ভূকম্পন আঘাত হেনেছে। রিকটার স্কেলে যার মাত্রা ৬ দশমিক ৪। তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) বিষয়টি নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা মিনিটে ডেফনে শহরে ভূমিকম্পটি আঘাত হানে। উত্তরে ২০০ কিলোমিটার দূরে আন্তাক্যা ও আদানাতে তা প্রবলভাবে অনুভূত হয়। এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্ব হাতয় প্রদেশ এবং প্রতিবেশী সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৪৫ হাজারের বেশি মানুষ মারা যান। এছাড়া ১০ লাখের বেশি মানুষ গৃহহারা হন। আর বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়। ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পের ২ সপ্তাহ পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে এএফএডি। তারা জানিয়েছে, বেশিরভাগ প্রদেশে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের খোঁজা ও উদ্ধারের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে এদিন রাতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা। এর মধ্যেই আবার ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি