ফের বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ
বাংলা প্রেস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ এএম
বাংলাপ্রেস ডেস্ক: ‘জেন-জি’দের ডাকে আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু।
বুধবার (১৫ অক্টোবর) দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ।
‘জেন-জি’দের ডাকে রাজধানী লিমায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। এছাড়া বিভিন্ন স্থানে করা হয় অগ্নিসংযোগ।
এ সময় নিজ দেশের রাজনীতিবিদদের রেপিস্ট আখ্যা দেন আন্দোলনকারীরা। অপরদিকে, বিক্ষোভ দমাতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।
মাত্র ছয়দিন আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন হোসে জেরি। এর আগে, সদ্য সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধেও আন্দোলন করেছিল তরুণরা। সেই আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি