ফেনিতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ট্রাকের ধাক্কায় ৬ মাইক্রোবাস আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন। সোমবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মাইক্রোবাসটি লক্ষ্মীপুর থেকে বিদেশ ফেরত স্বজনকে আনতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে ইউটার্ন নেয়ার সময় গরুবোঝাই একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ শিশু, ৩ নারীসহ ৬ জন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি