৪ মে ২০২৬

ফেনীতে খেলার সঙ্গীকে বাঁচাতে গিয়ে ৩ শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফেনীতে খেলার সঙ্গীকে বাঁচাতে গিয়ে ৩ শিশুর মৃত্যু

ফেনী থেকে সংদবাদ্দাতা : খেলার সঙ্গীকে বাঁচাতে গিয়ে একে একে সহোদরসহ তিনটি শিশু ফেনী নদীতে ডুবে মারা গেছে।

বৃহস্পতিবার খাগড়াছড়ির রামগড়ের সীমান্তবর্তী ফটিকছড়িতে বাগান বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে ৬ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করেছে। নিহতরা শিশুরা হলো- বাগানবাজার ইউনিয়নের পুরান রামগড়ের বাসিন্দা প্রবাসী বোরহান উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন (১৪), আজহার উদ্দিন (১২) এবং পূর্ব হলুদিয়ার মোহাম্মদ আলীর ছেলে তৌহিদুল আলম (৭)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শিশুরা নানা নুরুল ইসলাম মেম্বারের বাড়িতে বেড়াতে এসে গরমে ফেনী নদীতে গোসল করতে নামে। বিকালে নিজ বাড়িতে তাদের ফেরার কথা থাকলেও ফিরেছে লাশ হয়ে।

স্থানীয়রা জানায়, চারটি শিশু বাড়ি সংলগ্ন ফেনী নদীতে গোসল করতে নামে। এ সময় গভীর পানিতে এক শিশু তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারে এগিয়ে এসে একে একে সহোদরসহ তিন শিশু ডুবে যায়। চতুর্থ শিশুটি বাড়িতে সংবাদ দিলে স্বজনরা উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের সঙ্গে রামগড় যুব রেড ক্রিসেন্ট ও এলাকার কয়েকশ মানুষ তিন ঘণ্টার যৌথ উদ্ধার কার্যক্রমে শিশুদের উদ্ধার করতে না পেরে চট্রগ্রাম থেকে ডুবুরিদল এসে সন্ধ্যা ৬টার সময় একে একে তিন শিশুর লাশ উদ্ধার করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি