৫ মে ২০২৬

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফেনী-১ আসনে দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, সকাল থেকে জেলায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। প্রথম অধিবেশনে ফেনী-১ আসনের আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রীর মনোনয়নপত্রটিতে সব কাগজপত্র সঠিক পাওয়া যায়। তখন রিটার্নিং কর্মকর্তা সেখানে উপস্থিত বিভিন্ন সংস্থার কাছে এই মনোনয়নপত্রের ব্যাপারে কোনো আপত্তি আছে কি না জানতে চান।

তখন পুলিশের পক্ষ থেকে ডিএসবি (ডিআইওয়ান) পরিদর্শক শহীনুজ্জামান বলেন, খালেদা জিয়া দুটি মামলায় সাজাপ্রাপ্ত। এর মধ্যে একটি মামলায় সাত এবং অন্য একটিতে ১০ বছর সাজাপ্রাপ্ত তিনি। এ ব্যাপারে কাগজপত্র রয়েছে। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বলেন, ‘খালেদা জিয়ার মনোনয়নপত্রটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৭২-এর ১৪ ধারার বিধান মতে বাতিল করা হলো।’

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি