৬ মে ২০২৬

ফাটল ধরে ডুবে যায় ইন্দোনেশিয়ার সাবমেরিনটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফাটল ধরে ডুবে যায় ইন্দোনেশিয়ার সাবমেরিনটি
বাংলাপ্রেস ডেস্ক : ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী জানায়, গত সপ্তাহে ইন্দোনেশিয়ার যে সাবমেরিনটি ৫৩ জন ত্রু সদস্য নিয়ে নিমজ্জিত হয়, তাঁর ধ্বংসাবশেষের টুকরো বালির সাগরে সনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী দল, সাবমেরিনটি শেষ অবস্থানের কাছে ভাসমান টুকরো সনাক্ত করার পর, সামরিক বাহিনীর ঘোষণা দেয়া হয় এবং সেই সঙ্গে কারুর বেঁচে থাকার সম্ভাবনাও বিলীন হয়ে যায়। ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান, এডমিরাল ইয়োদো মারগোনো বলেন, "উদ্ধারকৃত সাবমেরিনের টুকরো নিশ্চিত করেছে যে এগুলি সেই সাবমেরিনের ধ্বংসাবশেষ। সাবমেরিনটি ৪০০ থেকে ৫০০ মিটার নিচে চলে যাওয়ায় তাতে ফাটল ধরে থাকতে পারে, বিস্ফোরণ ঘটলে সোনার যন্ত্রে তা শোনা যেত"। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান, এডমিরাল মাইক গিল্ডে সাবমেরিনটি ডুবে যাওয়ায় শোক বার্তায় বলেন, "নাবিক হিসাবে সাগরের সঙ্গে আমাদের যেমনি ভালোবাসা, তেমনি বিপদের ঝুঁকির প্রতিও আমরা শ্রদ্ধা দেখিয়ে থাকি। এই বিয়োগাত্মক ঘটনার পরও, মুক্ত ও অবাধ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় চলাচলে দুটি দেশ সহযোগিতা করে যাবে"।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি