৬ মে ২০২৬

এয়ার কানাডা ফ্লাইট অ্যাটেনডেন্ট ইউনিয়নের ধর্মঘট অব্যাহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এয়ার কানাডা ফ্লাইট অ্যাটেনডেন্ট ইউনিয়নের ধর্মঘট অব্যাহত
বাংলাপ্রেস ডেস্ক:  এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেনডেন্ট ইউনিয়ন জানিয়েছে, তারা সরকারের ব্যাক-টু-ওয়ার্ক আদেশ অমান্য করেই ধর্মঘট চালিয়ে যাবে, যদিও কানাডার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বোর্ড তাদের এই ধর্মঘটকে অবৈধ ঘোষণা করেছে। ফেডারেল ট্রাইব্যুনাল সোমবার ধর্মঘটকে অবৈধ ঘোষণা করে, কারণ ইউনিয়ন সপ্তাহান্তে জারি করা সরকারের আদেশ মানেনি। কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই)-এর সভাপতি মার্ক হ্যানকক বলেন, এয়ার কানাডা যদি মনে করে আজ বিকেলে তাদের বিমান উড়বে, তবে তারা বড় ভুল করছে। শনিবার থেকে শুরু হওয়া ধর্মঘটে কানাডার সবচেয়ে বড় এয়ারলাইন্সটির ১০হাজরেরও বেশি ফ্লাইট অ্যাটেনডেন্ট অংশ নিয়েছেন।এতে ইতোমধ্যেই দশ হাজারেরও বেশি যাত্রী বিপাকে পড়েছেন। এয়ার কানাডা এখনো ইউনিয়নের সর্বশেষ পদক্ষেপে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, সোমবার সন্ধ্যার মধ্যেই ফ্লাইট চালু করবে। কিন্তু সোমবার বিকেলে তাদের ওয়েবসাইটে জানানো হয়, কার্যক্রম মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময় রাত ৯টা) পর্যন্ত বন্ধ থাকবে।এয়ার কানাডা ও এয়ার কানাডা রুজের সব ফ্লাইট ওই সময় পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি