৬ মে ২০২৬

এসকেএস ফাউন্ডেশনের কৌশলগত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ক কর্মশালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এসকেএস ফাউন্ডেশনের কৌশলগত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ক কর্মশালা

গাইবান্ধা থেকে সংবাদদাতা : সমাজে মানুষের মর্যাদার সহিত অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য কমিয়ে এনে কিভাবে আরও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ২০১৯ হতে ২০২৪ সালের কাজ বাস্তবায়িত হবে সে বিষয়ে একটি কর্মশালা শনিবার এসকেএস ইন এর বেঙ্কুইট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়াটার এইডের ড. ইমরুল কায়েস সংস্থার বিভিন্ন সেক্টরের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে অংশগ্রহণমূলক পদ্ধতিতে এই কর্মশালায় সহযোগিতা করেন।

কর্মশালার শুরুতে স্বল্প সময়ের জন্য একটি আনুষ্ঠানিকতায় বক্তব্য রাখেন এসকেএস ফাউ-েশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক মো. সাইফুল আলম, দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে এম রেজাউল হক, সংস্থার এ্যাডভোকেসী সেকশনের পরিচালক জোসেফ হালদার, প্লান বাংলাদেশের পার্টনারশীপ স্পেশালিস্ট ছামিনা বেগম এবং ডিআরএম স্পেশালিস্ট কাজী আব্দুল কাদির।

কর্মশালায় ২০১৯ হতে ২০২৪ সালের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যসহ পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এ কর্মশালায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, উপাধ্যক্ষ ড. অনামিকা সাহা, এসকেএস হাসপাতালের পরিচালক আকতার হোসেন ডন, ফাইন্যান্স বিভাগের পরিচালক খোকন কুমার কুন্ডু, সংস্থার মানব সম্পদ বিভাগের সহকারী পরিচালক মাহফুজার রহমান, সহকারী পরিচালক পলাশ কুন্ডু, মাইক্রোফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক ইমরান কবির, ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহকারী পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার সোহেল, সমন্বয়কারী মো. সুরুজ আলী সরকার, সোস্যাল বিজনেস সেক্টরের কো-অর্ডিনেটর আবু সাঈদ সুমন, অডিট বিভাগের সমন্বয়কারী বিবেকানন্দ অধিকারী, এসকেএস ইন এর ম্যানেজার তাইফুল কাদির, চ্যানেল-৮৭ এর পরিচালক মাহফুজ ফারুক, রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার শান্তা সূত্রধরসহ অন্যান্য সিনিয়র স্টাফগণ। সংস্থার কোর প্রোগ্রামের সিনিয়র কর্মকর্তা, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রকল্পের সমন্বয়কারী, ম্যানেজারসহ সোস্যাল বিজনেস এর আওতায় প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারাও এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি