এশিয়ার তিন দেশ সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া সফর করবেন। সফরে মূলত চীন ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করবেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার তার সফরসূচি ঘোষণা করেছে।
গ্রিস, ইতালি ও ক্রোয়েশিয়া সফরের পরপরই পম্পেও’র এ এশিয়া সফর অনুষ্ঠিত হচ্ছে । ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর অঞ্চলটিতে ২০১৯ সালের জুলাই মাসের পর প্রথম সফর। সর্বশেষ ওই সময় তিনি থাইল্যান্ড সফর করেছিলেন।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। চীনের করোনাভাইরাস মোকাবিলা থেকে শুরু করে বাণিজ্য, হংকংয়ে নতুন নিরাপত্তা আইন ও দক্ষিণ চীন সাগর নিয়ে বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির দেশের মধ্যে বিরোধ চলছে।
১৬ সেপ্টেম্বর ইউশিহিদে সুগার ক্ষমতা গ্রহণের পর পম্পেওই প্রথম মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি জাপান সফরে যাচ্ছেন। ৬ অক্টোবর জাপান সফরকালে পম্পেও অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনকে মোকাবিলায় এ অঞ্চলের বড়ো গণতান্ত্রিক দেশগুলোর সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন। এই দেশগুলোর বৈঠকটি কোয়াড নামে পরিচিত। এটি কোয়াডের দ্বিতীয় বৈঠক।
এরপর তিনি উত্তর কোরিয়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া যাবেন। ৭ অক্টোবর পম্পেও মঙ্গোলিয়া যাবেন। সেখানে ২০১৬ সালের পর তিনিই প্রথম মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে সফর করছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি