৭ মে ২০২৬

এসএসসিতে পাসের হার ৮২.৮৭ শতাংশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এসএসসিতে পাসের হার ৮২.৮৭ শতাংশ

বাংলাপ্রেস ডেস্ক: এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে গড় পাসের হার ৮২.৮৭. শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। এবার তা বেড়ে ৮২ দশমিক ৮৭ শতাংশ হয়েছে।

আজ রবিবার (৩১ মে) বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

ঘোষিত ফলাফলে যশোর বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৩ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২ , আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২.৭৩, বরিশাল বোর্ডে ৭৯.৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন।ময়মনসিংহে পাসের হার ৮০.১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৪.৭৩ শতাংশ, জিপিএস-৫ পেয়েছে ৯হাজার ৮ জন। রাজশাহীতে পাসের হার ৯০.৩৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন।

বিজ্ঞান বিভাগে গত বছর পাসের হার ছিল ৯৪.৭২, এবার হয়েছে ৯৪.৫৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে গতবছর পাসের হার ছিল ৮৩.০৩, এবার হয়েছে ৮৪.৮০ শতাংশ। মানবিক বিভাগে গত বছর পাসের হার ছিল ৭৪.৩২, এবার হয়েছে ৭৬.৩৯ শতাংশ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি