৬ মে ২০২৬

এসএসসির সময় বন্ধ থাকবে কোচিং সেন্টার: শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এসএসসির সময় বন্ধ থাকবে কোচিং সেন্টার: শিক্ষামন্ত্রী

বাংলাপ্রেস জাতীয় দপ্তর: এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে আগামী এক মাস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। যে কোনও মূল্যে প্রশ্নফাঁস রোধ হবে। এজন্য আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি পরীক্ষার সুষ্ঠু ও নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

আাগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নিরাপত্তাজনিত কারণে কোচিং বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, এবার প্রত্যেকটি কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশ্নপত্র বক্সে অ্যালুমনিয়ামের সিলগালা করা হবে। অন্যান্য বছরের মতো এবারও সব পদ্ধতি অবলম্বন করা হবে।

তিনি বলেন, এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি বিশেষ কোনও কারণে কারও দেরি হয় সেক্ষেত্রে দেরির কারণ ও পরীক্ষার্থীর নাম ঠিকানা লিখে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২১ লাখ ৩৭ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশে মোট ৩৪৯২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি