৮ মে ২০২৬

এসএসসির পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এসএসসির পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের জন্য পেছালো এসএসসি ও সমমান পরীক্ষা। পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি এই পাবলিক পরীক্ষা শুরু হবে। এই কারণে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে নতুন সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

নতুন রুটিন অনুযায়ী ৩ ফেব্রুয়ারি (সোমবার) বাংলা প্রথম পত্র ও ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ৩ ফেব্রুয়ারি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৫ মার্চ। এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম।

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় নির্বাচন কমিশনের অনুরোধে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। ফেব্রুয়ারির ১ তারিখের পরিবর্তে ৩ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে।

 

সরস্বতী পূজা এবং নির্বাচনের ভোট কেন্দ্রগুলো শিক্ষা প্রতিষ্ঠানেই হয় সে কারণে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। নির্বাচনের স্বার্থে ও নির্বাচন কমিশনের অনুরোধে পরীক্ষার তারিখে এইটুকু পরিবর্তন আনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি বোর্ডে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্তরের এ পরীক্ষায় অংশ নেবে। এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৪৪ জন।

এবার মোট ২৮ হাজার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২০২টি প্রতিষ্ঠান ও ১৫টি কেন্দ্র বেড়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি