৪ মে ২০২৬

এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীর ২ বছরের কারাদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীর ২ বছরের কারাদন্ড
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম (২৩) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে। সোমবার (১১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দণ্ড দেন উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিন মিয়া। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, সকাল থেকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষা চলছিল। ওই সময় সাইফুল নামে এক যুবক তার স্ত্রীকে জানালা দিয়ে মুঠোফোন থেকে নকল সরবরাহ করছিল। তখন পরীক্ষাে কেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা ট্যাগ অফিসার তাকে হাতেনাতে আটক করে। তাৎক্ষণিক তার মুঠোফোনের হোয়াটসআপে নকল সরবরাহের অনেক প্রমাণ পাওয়া যায়। পরে অপরাধ স্বীকার করায় পরীক্ষা কেন্দ্র নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়।দন্ডপ্রাপ্ত যুবক সাইফুল ইসলাম নিজ এলাকার এক যুবকের থেকে প্রশ্নপত্র ও উত্তর সংগ্রহ করে এমন ঘটনা ঘটায়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার চৌধুরী বলেন, একই দিন বিকেলের দিকে দন্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি