৫ মে ২০২৬

এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: এবারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রাথমিকভাবে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। রোববার (১৮ জুলাই) দিবাগত রাতে অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। নির্দেশনা অনুযায়ী, ১২ সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট করতে হবে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের। করোনাভাইরাসের কারণে এবছর শুধুমাত্র তিন বিষয়ে গ্রুপভিত্তিক অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। এর ভিত্তিতেই এ বিষয়গুলোর সংক্ষিপ্ত পাঠ্যসূচি শেষ করা হবে। এর আগে গত ১৫ জুলাই শিক্ষামন্ত্রী জানান, করোনার কারণে চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে।তিনি বলেন, সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের ওপর শুধু নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি