৬ মে ২০২৬

এসএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এসএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু
বাংলাপ্রেস ডেস্ক: আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২০২১ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ কার্যক্রম চলবে ৮ এপ্রিল পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিভাগভিত্তিক ফরম পূরণের জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করেছে বোর্ড। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ মোট ফি ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি ১ হাজার ৮৫০ টাকা ধরা হয়েছে। শিক্ষার্থীদের জন্য বিলম্ব ফি ১০০ টাকা ধার্য করেছে বোর্ড। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে বলা হয়েছে, কোনোভাবেই ২০২১ সালের বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না বলে উল্লেখ করা হয়। প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি পরীক্ষা শুরু হলেও করোনা পরিস্থিতির কারনে এবারের সকল ধরণের পরীক্ষার সূচি এলোমেলো হয়েছে। বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয় এখন পর্যন্ত ছুটি চলমান রয়েছে। করোনার বিস্তার বৃদ্ধির কারনে এবারের এসএসসি পরীক্ষাও কবে তা নিয়েও দুশ্চিন্তা রয়েছে সরকারের।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি