এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। আজই পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
গণমাধ্যমকে তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ মার্চ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন। তবে তা ঢাকা শিক্ষা বোর্ডের প্রণীত রুটিন ছিল না। সে সময় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও বিষয়টি পরিষ্কার করেছিলেন এবং শিক্ষার্থী-অভিভাবকদের এ ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন।
এর আগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
৫ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি