৫ মে ২০২৬

এসএমএসে জানা যাবে ভোটের তথ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এসএমএসে জানা যাবে ভোটের তথ্য

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর দিয়ে এসএমএস বা ক্ষুদেবার্তার মাধ্যমে আগামীকাল শনিবার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর সম্পর্কে তথ্য জানা যাবে। বললেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

শুক্রবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি। এতে করে ভোটাররা ঘরে বসেই আগে থেকে তাদের ভোট কেন্দ্র এবং কেন্দ্র নম্বর জেনে যেতে পারবেন মোবাইলের মাধ্যমে।

ইসি সচিব বলেন, নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই। নির্বাচন শান্তিপূর্ণ হবে। এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ভোটের দিন ইসির অনুমোদন ছাড়া কোনও যান্ত্রিক যানবাহন চলবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, সরকারি গাড়ি, সেবা সংস্থা- যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র পরিবাহী গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ফলাফল ঘোষণার প্রক্রিয়ার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রেই ফলাফল ঘোষণা হবে। প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে কেন্দ্রেই ভোট গণনা করবেন। এসময় সহকারী রিটার্নিং, প্রার্থীর এজেন্টেরা উপস্থিত থাকতে পারবেন। ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসার লিখিত ফলাফল সংশ্লিষ্টদের সরবরাহ করবেন। পরে এ ফলাফল রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। রিটার্নিং অফিসাররা তা ইসিতে পাঠাবেন। ইসির ফোয়ারা প্রাঙ্গণে স্থাপিত মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এ চত্বরে ইসি ১০টি মনিটরের মাধ্যমে ফলাফল প্রদর্শন করবে।

তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তায় ইসির তরফে প্রায় সাত লাখের কাছাকাছি নিরাপত্তা সদস্য, সাত লাখ বেসামরিক কর্মকর্তা ও এক লাখ পর্যবেক্ষক, সাংবাদিক ও অন্যান্যরা থাকবেন। আশা করি নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি