এরশাদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
রাজনীতি ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি তার শোকবার্তায় এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে হুসেইন মুহম্মদ এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল পৌনে আটটার দিকে এরশাদ মারা যান। গত ২৬ জুন থেকে তিনি রাজধানীর ক্যান্টনমেন্টের সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। গত প্রায় আট মাস ধরে টানা অসুস্থ ছিলেন এরশাদ। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অসুস্থ হওয়ায় নির্বাচনী প্রচারণায়ও তিনি অংশ নিতে পারেননি।
এদিকে এরশাদের মৃত্যুতে পৃথক পৃথক শোকবাণীতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি