৮ মে ২০২৬

এপ্রিলের শুরুতে করোনা পরিস্থিতি হতে পারে ভয়াবহ : খোকন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এপ্রিলের শুরুতে করোনা পরিস্থিতি হতে পারে ভয়াবহ : খোকন

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এপ্রিল মাসের শুরু থেকে দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সাথে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে কথা বলার পর তিনি এমনটাই মনে করছেন।

আজ রোববার দুপুরে নগর ভবনস্থ ব্যাংক ফ্লোর সভাকক্ষে সিটি কর্পোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ এবং মোকাবেলার লক্ষ্যে গঠিত কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সাঈদ খোকন বলেন, প্রবাসীরা অবাধে বিচরণ করার মাধ্যমে করোনা ছড়িয়ে দিয়ে ব্যাপক প্রাণহানি ঘটার দৃশ্যপট তৈরি হয়েছে। প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেওয়া ছিল মারাত্মক ভুল। এ প্রসঙ্গে তিনি সিটি কর্পোরেশন এলাকার করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে গঠিত কমিটি রিভিউ করে শক্তিশালী কমিটি গঠন করা দরকার বলে মত দেন তিনি।

মেয়র সাঈদ খোকন বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও এদের মাধ্যমে এটি যেন আরো ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আক্রান্তদের নজরদারিতে রেখে গোয়েন্দা সংস্থাগুলি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। একই সাথে হাসপাতালগুলিতে আগত সাধারণ রোগীরা যেন চিকিৎসাসেবা পান এবং করোনা আক্রান্ত রোগীদের ছোঁয়ায় অন্যরা যেন আক্রান্ত না হন সেদিকে সতর্ক দৃষ্টি রাখার বিষয়ে হাসপাতালের পরিচালকদের সাথে বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের এখনই বসা উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

সভায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রীফ আহমেদ, ঢাকার উপ সিভিল সার্জন, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিগণ এবং কর্পোরেশনের বিভিন্ন অন্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি