৪ নভেম্বর ২০২৬

এপ্রিল মাসেই তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যার শঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এপ্রিল মাসেই তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যার শঙ্কা
বাংলাপ্রেস ডেস্ক: এপ্রিল মাস কালবৈশাখীর মৌসুম। এ মাসে তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে এপ্রিলের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কাও রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। রোববার আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান জানান, এপ্রিল মাসে ৩-৫ দিন বজ্র অথবা শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী হওয়ার শঙ্কা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি মাসে দেশে ২-৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে মাসের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বর্ষণের ফলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা কমার আভাস রয়েছে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। বৃষ্টিপাত কমার পর তাপমাত্রাও বাড়তে পারে। সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সীতাকুণ্ডে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় টেকনাফের ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিপি/কেজে    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি