৪ মে ২০২৬

এনটিআরসিএ : পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এনটিআরসিএ : পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করেছে এনটিআরসিএ। আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। নির্ধারিত লিংকে প্রবেশ করে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। (http://103.230.104.210:8088/ntrca/c5/app/login.php?type=19&sfnsn=wa) প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করা যাবে। জানা যায়, পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য গতকাল মঙ্গলবার সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কয়েকটি শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সম্মতি দেওয়া হলো। শর্তগুলো হলো— ১. নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সির ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে সুপারিশপত্র বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। ২. প্রার্থীর পুলিশ অথবা নিরাপত্তা ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) মন্ত্রণালয়ে জানাতে হবে। ৩. বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রার্থীকে জানাতে হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি