৮ মে ২০২৬

এনসিপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় আছে: আখতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এনসিপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় আছে: আখতার
বাংলাপ্রেস ডেস্ক: আগের সংবিধানে যদি নির্বাচন হয় তা হলে এনসিপি অংশগ্রহণ করবে কি না সংশয় রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (২৩ আগস্ট) বাংলামোটরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আখতার হোসেন বলেন, সংবিধান বাতিল ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। আর জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করতে হলে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাইয়ের সাধারণ মানুষের চাওয়া পূরণ করতে হলে গণপরিষদ নির্বাচন ছাড়া বিকল্প নেই। তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নে অনেকেই কেন বাধা দেখছেন সেটা বোধগম্য নয়। আগের সংবিধানে যদি নির্বাচন হয় তা হলে এনসিপি অংশগ্রহণ করবে কি না সংশয় রয়েছে। আখতার বলেন, সামনের নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এ কারণে নতুন করে এলএফও (লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার) করতে হবে। যদি নতুন সংবিধানের ব্যাপারে ঐকমত্যের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি যেকোনো সময় সে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি