৮ মে ২০২৬

এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ
বাংলাপ্রেস ডেস্ক:  আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল হওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে। চলমান ক্রাশ প্রোগ্রামে যাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করা হয়েছে, তারা আবেদন করলে সেসব আবেদনের পূর্বের ক্যাটাগরি করতে হবে বলে জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সম্প্রতি এনআইডি সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, গত ২৯ ডিসেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হয়।অন্যদিকে ‘ঘ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য কেন্দ্রীয়ভাবে এনআইডি উইং হতেও বিগত ২১ জুলাই থেকে ৩১ অক্টোবর ক্রাশ প্রোগ্রাম চলমান ছিল। ক্রাশ প্রোগ্রামের আওতায়– (১) প্রয়োজনীয় দলিলাদি (ডকুমেন্টস) চাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারা; (২) যথাযথভাবে আবেদন দাখিল না করা/অসম্পূর্ণ আবেদন; (৩) চাহিত সংশোধন দাখিলকৃত দলিলাদির সঙ্গে অসংগতিপূর্ণ হওয়া; (৪) সাক্ষাৎকারে (ইন্টারভিউ) ডাকার পর যথাসময়ে উপস্থিত না হওয়া/অনুপস্থিত থাকা, (৫) সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা, ইত্যাদি কারণে যাদের এনআইডি সংশোধন আবেদন বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত প্রতিফলিত হয়নি। এই অবস্থায় সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তি পুনরায় আবেদন করলে সেটি পরে উচ্চতার ধাপ হিসেবে ক্যাটাগরিভুক্ত না করে পূর্বের ক্যাটাগরিতে (যে ক্যাটাগরি হতে বাতিল করা হয়েছে) নির্ধারণ করে ৩১ অক্টোবর পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।উল্লেখ্য, গত ছয় মাসে ক্রাশ প্রোগ্রামে নয় লাখের মতো এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি