৪ মে ২০২৬

এমপি আব্দুল হাইকে জীবননাশের ষড়যন্ত্রের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এমপি আব্দুল হাইকে জীবননাশের ষড়যন্ত্রের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে জীবননাশের ষড়যন্ত্রের প্রতিবাদে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে।

রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধনে শত শত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতা, জেলা ডেপুটি কমান্ডার গোলাম রইচ ও সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমুখ।বক্তারা বলেন, শৈলকুপা আসন থেকে বার বার নির্বাচিত এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর জনপ্রিয়তা অনেকের কাছে হিংসার কারন।

নেপথ্যে থেকে যারা এই নেতাকে হত্যার পরিকল্পনা করেছে তাদের আইনের আওতায় এনে অবিলম্বে শাস্তির দাবী জানান। উল্লেখ্য, এমপি আব্দুল হাইকে হত্যার পরিকল্পনার কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়ে যায়। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি