৬ মে ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ শেষ হবে আগামী জুন মাসে: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ শেষ হবে আগামী জুন মাসে: কাদের

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ২০ শতাংশ শেষ হয়েছে। প্রথম ধাপের কাজ এ বছরের জুনের আগে শেষ হবে। এমনটি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার সকালে রাজধানীর উত্তরায় নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি আরো জানান, মেট্রোরেলের প্রথম ধাপের কাজও শেষ হবে এ বছরের ডিসেম্বরে।সরকারি ও বেসরকারি অংশীদারের ভিত্তিতে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় হবে প্রায় আট হাজার ৯০০ কোটি টাকা।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, অর্থ সংকটের কারণে কাজ শুরু করতে দেরি হয়, গত বছরের ১ এপ্রিল থেকে নির্মাণ কাজ শুরু হয়। ওবায়দুল কাদের জানান, এরই মধ্যে প্রথম ধাপের ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ২০ শতাংশ।ওবায়দুল কাদের বলেন, ‘ফার্স্ট ফেজ বনানী পর্যন্ত আমরা আশা করছি মে মাসেই কাজ শেষ হবে। গতকালও দুটি স্প্যান রাতে বসেছে। ২৪ ঘণ্টা কাজ চলছে। ফার্স্ট ফেজ জুনের আগে হয়ে যাবে। সেকেন্ড ফেজ ২০২০ সালের জুলাই নাগাদ হয়ে যাবে। থার্ড ফেজ ২০২১ সালের সেপ্টেম্বরেই তিন ধাপের কাজ সমাপ্ত হবে।’

এ সময় তিনি জানান, মেট্রোরেলের প্রথম ধাপের কাজও শেষ হবে এ বছরের ডিসেম্বরে। চট্টগ্রামে চলছে কর্ণফুলী টানেলের নির্মাণকাজও, যার নাম হবে বঙ্গবন্ধু টানেল।এ সময় ওবায়দুল কাদের কথা বলেন সাম্প্রতিক রাজনীতি প্রসঙ্গেও। সমালোচনা করেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাদের বক্তব্যের।ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে শোচনীয় ব্যর্থতাকে ঢাকার জন্য এসব অবান্তর অভিযোগ তোলেন, সেটা দেশে-বিদেশে হাস্যকর বিষয়ে পরিণত হবে।’মন্ত্রী আরো বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) নিজেরাই অপপ্রচারের জন্য নিজেরাই তামাশার পাত্র হয়ে গেছে। যাদের কাছে তারা নালিশ করছে, তাদের কাছে এসব বক্তব্যের কোনো মূল্য নেই।’এ সময় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘যেসব রাজনীতিবিদের মানসিকতা আমলাদের মতো, তারা আমলাদের চেয়েও ভয়ংকর।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি