৮ মে ২০২৬

একুশে পদক পেলেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
একুশে পদক পেলেন যারা

বাংলাপ্রেস ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে ২০২০ সালের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফয়জুর রহমান ফারুকীর সাক্ষরিত এক তালিকায় একুশে পদকে ভূষিত ২০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়।

পদকপ্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলন: আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর), শিল্পকলা (সংগীত): বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায়, বেগম মিতা হক; শিল্পকলা (নৃত্য): মো. গোলাম মোস্তফা খান; শিল্পকলা (অভিনয়): এস এম মহসীন; শিল্পকলা (চারুকলা): অধ্যাপক ড. ফরিদা জামান; মুক্তিযুদ্ধ: হাজী আক্তার সরদার (মরণোত্তর), আব্দুল জব্বার (মরণোত্তর), ডা. আ আ ম মেসবাহুল হক (মরণোত্তর); সাংবাদিকতা: জাফর ওয়াজেদ; গবেষণা: ড. জাহাঙ্গীর আলম, হাফেজ-ক্বারী আল্লামা সৈয়দ মো. ছাইফুর রহমান নিজামী শাহ্; শিক্ষা: অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। অর্থনীতি: অধ্যাপক ড. শামসুল আলম; সমাজসেবা: সুফি মো. মিজানুর রহমান; ভাষা ও সাহিত্য: ড. নুরুন নবী, শিকদার আমিনুল হক (মরণোত্তর), বেগম নাজমুন নেসা পিয়ারি; চিকিৎসা: অধ্যাপক ডা. সায়েবা আখতার; এবং গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক প্রাপ্তদের হাতে বিশেষ এই সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি