৮ মে ২০২৬

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২০’র উদ্বোধন করেছেন। আজ রোববার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন তিনি। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। একইসঙ্গে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। সূচনা বক্তব্য রাখেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লা সিরাজি। অনুষ্ঠানে ১০ জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে করা হয়েছে তিন লাখ টাকা।

মেলা সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। তবে ছুটির দিনে মেলা খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

তবে ২১ ফেব্রুয়ারি থেকে মেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এদিন থেকে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গ্রন্থমেলা খোলা থাকবে।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত 'আমার দেখা নয়া চীন' গ্রন্থটির মোড়ক উম্মোচন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি