৬ মে ২০২৬

একটি মহল গুজব ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
একটি মহল গুজব ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস, ডেস্ক: ব্যাংকে টাকা না থাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে এসব গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএসসিএসসি কোর্স এর সনদ বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। যেকোনো বিবাদ ও মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান চায়। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রথাগত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতমুখী প্রশিক্ষণ জরুরি। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলে এ সময় উল্লেখ করেন সরকার প্রধান। এ বছর ডিএসসিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বিমান, নৌ, পুলিশ বাহিনীসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫০ জন কর্মকর্তা এই কোর্স সম্পন্ন করেছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি