৪ মে ২০২৬

'একটি হাসি দেশকে অস্থিতিশীল করেছে'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
'একটি হাসি দেশকে অস্থিতিশীল করেছে'

বাংলাপ্রেস অনলাইন: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সমালোচনা করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, একটি হাসি গোটা দেশকে অস্থিতিশীল করে তুলেছে। তারা আজ মানুষ মরলে হাসে। তাদের কাছে মানুষের কোনো মূল্য নেই। আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে এরশাদ এ কথা বলেন।

তিনি বলেন, কোমলমতি শিশুরা রাজনীতি বোঝে না। তারা বাঁচতে চায়। তারপরও তাদের ওপর ছাত্রলীগ যেভাবে হামলা করল, তা দুঃখজনক। এরশাদ বলেন, পরিবহন শ্রমিকদের কাছে আজ আমরা জিম্মি। বাস চলুক আর না চলুক সরকারকে অনুরোধ করব, তাদের সঙ্গে কোনো আপস নয়। আইন সবাইকে মানতে হবে।

এরশাদ আরও বলেন, রাজনীতিবিদদের এখন কোনো সম্মান নেই। সে জন্য নিজেকে সৈনিক পরিচয় দিই। বর্তমান সংসদে ১৫৪ জন এমপি বিনা ভোটে নির্বাচিত। তাঁদের রাজনীতিবিদ বলিই বা কী করে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের অংশীদার জাপার চেয়ারম্যান বলেন, সামনে নির্বাচন। এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। গত কয়েক বছর অনেক বঞ্চনার শিকার হয়েছি। আর হতে চাই না। ভেবেচিন্তেই সঠিক সিদ্ধান্ত নেব।

আইনজীবী ফেডারেশনের সভাপতি শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জাপা কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, আওয়ামী লীগের নেতা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার প্রমুখ।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি