এককালীন ২ কোটি ও মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবির পর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবির জেরে এ হামলা চালানো হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে চন্দনপুরা এক্সেস রোডে অবস্থিত ডিজিটাল ডটনেট-এর কার্যালয়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৪০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অফিসে প্রবেশ করে। তারা বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় এবং কম্পিউটার, নেটওয়ার্ক সরঞ্জাম, আসবাবপত্রসহ মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করে। হামলার সময় কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে তাদের কাছে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। দাবি পূরণ না করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ‘হামলার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আটোয়ারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সঙ্গীত একাডেমি