৪ মে ২০২৬

একাদশে ভর্তির ফল প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
একাদশে ভর্তির ফল প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলেজ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে সন্ধ্যা ৬টা থেকে ফলাফল জানা যাবে। ভর্তি বিষয়ক ওয়েবসাইট (http://xiclassadmission.gov.bd) ছাড়াও নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল রবিবার (৩০ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ক্লাস শুরুর তারিখ ২ মার্চ পর্যন্ত।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি